০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আগুনে পুড়ে ৫ টি দোকানের সবকিছু ছাই হয়েছে। 

dailydurbin
  • আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫১৮ Time View

শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আগুনে পুড়ে ৫ টি দোকান ও দোকানে থাকা সব মালামাল ছাই হয়েছে। শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গাপতলা বাজারে শনিবার (৬ জুন) আনুমানিক রাত ২ টা ৩০ মিনিটের সময় আগুন লাগে। গ্রামবাসী ঘুমে থাকায় কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সাথে সাথে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার ফাইটারা আসতে আসতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসাদুল খাঁন বলেন আমি এবং আমার সাথে কয়েকজন রাত ১ টার দিকে টিভিতে ফুটবল খেলা দেখে বাড়িতে যাই। রাত ২ টা ৩৫ মিনিটের সময় জানতে পারি গাপতলা বাজারে আগুন লেগেছে। সাথে সাথে গিয়ে দেখি আগুনে পুড়ছে আমার দোকান। গ্রামবাসী ও স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করলেও আমাদের দুর্বল সরঞ্জাম দিয়ে তীব্র লেলিহান আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস না আসলে আগুনে আরো অনেক দোকান ক্ষতিগ্রস্ত হতো। গাপতলা বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে আর ১ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আফতাব ই আলম বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশা নিধনের কয়েল থেকে আগুন লাগতে পারে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটাররা না থাকলে আরো অনেক দোকান পুড়ে ছাই হয়ে যেত। গাপতলা বাজারে অগ্নিকাণ্ড আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী উপজেলা অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার বলেন খবরটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগুনে পুড়ে ৫ টি দোকানের সবকিছু ছাই হয়েছে। 

আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬