০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের হারিয়ে বিবাহিতদের জয়

dailydurbin
  • আপডেট সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৫২৪ Time View

শেরপুর প্রতিনিধি:  শেরপুরের নকলা পৌর এলাকার জালালপুর মধ্যপাড়া যুবকদের উদ্যোগে এক ব্যতিক্রমী ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫জুন) বিকেলে জালালপুর মধ্যপাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন মিয়া।

স্থানীয়রা জানান, এই ধরনের ভিন্নধর্মী আয়োজন শুধু বিনোদনই দেয় না, বরং তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ও সামাজিক সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করাই ছিল এই ম্যাচের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন আয়োজন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ: অবিবাহিতদের হারিয়ে বিবাহিতদের জয়

আপডেট সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬