০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নিহত

dailydurbin
  • আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৫২৭ Time View

মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু সুলাইমান শিকদার। এসময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার সুলাইমানকে মৃত ঘোষণা করেন। মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আফতাব জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সুলাইমান নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট সময় : ০১:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬