০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শরণখোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার নিহত।

dailydurbin
  • আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / ৫২০ Time View

শরণখোলা প্রতিনিধিঃ  বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ নং ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার (৪০) নিহত হয়। আজ ২৯ মে ২০২৬ শুক্রবার আনুমানিক বেলা ১ টার সময় সুমন সরদারের বসত বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। সুমন সরদারের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাফিয়া বলেন দুপুর বেলা বাড়িতে কেউ ছিলনা। আমি বাড়িতে এসে দেখি ঘরের দরজা খোলা। আব্বু-আব্বু বলে ডাকতে থাকি। কোন সাড়াশব্দ না পেয়ে বাইরে গিয়ে দেখি বাবা বিদ্যুতের তারে পেঁচিয়ে মাটিতে শুয়ে আছে। তখন আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। বাবা অজ্ঞান হয়ে থাকায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৫ নং পূর্ব আমড়াগাছিয়া ওয়ার্ডের মৃতঃ আবুল কালাম মাস্টারের ছেলে সুমন সরদার তার শ্বশুরবাড়ি ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ২ নং নলবুনিয়া ওয়ার্ডের আবুল খায়ের তালুকদারের বাড়িতে থাকতেন। সুমন সরদারের এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। সুমনের মৃত্যুর খবর শুনে শরণখোলা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন সুমনের বাড়িতে। শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন সুমন সরদার বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নির্ভীক সৈনিক ছিলেন। তার মৃত্যুতে দলে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল ৩০ মে ২০২৬ শনিবার বেলা ১১ টায় আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শরণখোলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার নিহত।

আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬