নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া পাটোয়ারী বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও বাস্তবায়নেকৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করেন- উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সরকার কর্তৃক দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেসের আওতায় আনতে ও প্রণোদনা বিতরণে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণ ভর্তুকি ও স্বল্পসুদে ঋণসহ মোট ১০টি সুবিধা পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী'র সভাপতিত্বে ও সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাঈনুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, কৃষক বোরহান উদ্দিন দেওয়ান।
কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি; ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি; সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি; স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি; সরকারি ভর্তুর্কি ও প্রণোদনা প্রাপ্তি; মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি; কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি; ফসলের রোগ-বালাই দমনের পরামর্শ প্রাপ্তি; কৃষি বীমা সুবিধা প্রাপ্তি; এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি।
এসময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, নজরুল ইসলাম, মোঃ শেখ ফরিদ শাকিল, সাহাদাত হোসেন, আতিকুর রহমান, নাছির উদ্দিন, নূর মোহাম্মদ, আব্দুস সামাদ, বিল্লাল হোসেন,শরীফুল ইসলাম, আল আমিন, কামরুল ইসলাম, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, সোলেমান হোসেন।