নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে মানসম্মত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, এবং মুখস্থবিদ্যার পরিবর্তে ধারণাভিত্তিক শিখন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
আলমগীর সরকার তাঁর বক্তব্যে বলেন, "প্রাথমিক শিক্ষাই হলো একজন শিশুর ভবিষ্যতের মূল ভিত্তি। কেবল শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি শিশুকে যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ঝরে পড়া রোধে বিদ্যালয়গুলোতে আকর্ষণীয় ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। কোন শিশু যেন কোনো কারণেই শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষক সমাজকে যৌথভাবে তদারকি অব্যাহত রাখতে হবে।"
শনিবার (১আগস্ট-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মাহফুজুর রহমানের এবং এ আর জ্যোতির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়দুল রহমান টিপু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আজিজ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি আশিকুজ্জামান, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভিন ও কুলসুমা আক্তার, উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা তফুরা ইয়াসমিন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক তানজিলা আক্তার এ্যানি।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদুজ্জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন'সহ শিক্ষক-শিক্ষিকা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।