প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ৭:০৯ পি.এম
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ডেস্ক নিউজ : ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামীকাল সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে দূতাবাস।
রোববার (৩১ মে) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, ঢাকার মার্কিন দূতাবাস সব অভিবাসী ভিসা বিভাগের জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করবে। এই ঘোষণা ১ জুন থেকে কার্যকর হবে।
ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখার অনুরোধ করেছে দূতাবাস।
সম্পাদক : মনিরুল ইসলাম মনির