নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বশীর আহমেদ অসুস্থ হয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো এ্যাকটিভ হাসপাতালে ছুটে যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ উল্লাহ মুন্সী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে অসুস্থ নেতা এডভোকেট বশীর আহমেদকে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ উল্লাহ মুন্সী।
এ সময় এডভোকেট বশীর আহমেদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তিনি অসুস্থ বিএনপি নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সাক্ষাৎকালে আরিফ উল্লাহ মুন্সী বলেন, তৃণমূলের ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীরাই দলের মূল শক্তি। দলের যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।
এ সময় কলাকান্দা ইউনিয়ন যুবদল নেতা মামুন সরকার'সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।